সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন।